Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পীরগঞ্জে বাইপাস সড়ককে বাদ দিয়ে ভারী যান চলছেই!

সমাজের খবর ডেস্ক

পীরগঞ্জে বাইপাস সড়ককে বাদ দিয়ে ভারী যান চলছেই!

সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

বাইপাস থাকা সত্বেও সরকারি কলেজ,উপজেলা পরিষদ ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে ভারী যান চলাচল করছে। কয়েক বছর আগে পীরগঞ্জ সরকারি কলেজ গেটে ট্রাক্টরের চাপায় প্রাণ হারান সরকারি কলেজের কম্পিউটার অপারেটর সুজন।
এর প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং বাঁশ দিয়ে ভারী যান চলাচলে বাধা সৃষ্টি করে।

 

 

কিন্তু আক্ষেপের বিষয় হল সময়ের সাথে সাথে পূর্বের অবস্থা পুনরায় ফিরে আসে।
এ ব্যাপারে পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন,” গুরুত্বপূর্ণ এই সড়কে হাসপাতাল,শিক্ষা প্রতিষ্ঠান,উপজেলা পরিষদের সকল দপ্তর অবস্থিত। পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও যাওয়ার জন্যে বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও ভারী এবং অবৈধ যানবাহন গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ছয় থেকে দশ চাকার ভারী যান করছে বেপরোয়া গতিতে।

 

 

উপজেলা পরিষদের সমনের দোকানি রিপন মহন্ত বলেন,” জেলায় যাওয়ার জন্য বিকল্প ও সুপ্রশস্থ রাস্তা থাকা সত্ত্বেও ভারী যানবাহন নিয়মের তোয়াক্কা না করে এই সংবেদনশীল সড়ক দিয়েই যাতায়াত করছে।”

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন