Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাহেরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় দিদারুল আলম মিলন ভূঁইয়া

সমাজের খবর ডেস্ক

সাহেরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় দিদারুল আলম মিলন ভূঁইয়া
বাচ্ছু পাটোয়ারি কমল,মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, বিএনপি নেতা দিদারুল আলম মিলন ভূঁইয়া। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

 

 

দিদারুল আলম মিলন ভূঁইয়া মিরসরাই উপজেলা বিএনপির সদস্য, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে।

 

 

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সাহেরখালী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম উঠে আসছে। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে তিনি নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিদারুল আলম মিলন ভূঁইয়া বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করব, ইনশাআল্লাহ। জনগণের সমর্থন নিয়ে সাহেরখালী ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

 

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নাছিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করা এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই হবে তাঁর প্রধান লক্ষ্য। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।

বিএনপির নেতৃবৃন্দ জানান, দিদারুল আলম মিলন ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও মানুষের পাশে থাকার প্রচেষ্টায় স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হচ্ছে। তাঁরা আশা করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন