Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডামুড্যায় পাচারের অভিযোগে ১৫ বস্তা সরকারি সার আটক।।

সমাজের খবর ডেস্ক

ডামুড্যায় পাচারের অভিযোগে ১৫ বস্তা সরকারি সার আটক।।

মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর) প্রতিনিধি।।

শরীয়তপুরের ডামুড্যায় সরকারি সার পাচারের অভিযোগে ১৫ বস্তা ডিএপি সারসহ একটি অটোভ্যান আটক করেছেন স্থানীয় বিক্ষুব্ধ কৃষকরা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ধানকাঠি এলাকা থেকে সারবোঝাই অটোভ্যানটি আটক করা হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুতলকাঠি এলাকার ব্যবসায়ী ইসমাইল মাদবর গোপনে অটোভ্যানে করে সরকারি সার পাশের জেলা মাদারীপুরের সূর্যমণি এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় ধানকাঠি এলাকার কৃষকদের সন্দেহ হলে তাঁরা অটোভ্যানটি আটকে দেন। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানানো হয়। কৃষি অফিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা সার জব্দ করে। এ সময় ব্যবসায়ী ইসমাইল মাদবর ঘটনাস্থলে এলে তাঁকেও আটক করা হয়।

 

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ‘আমরা আগে থেকেই বিভিন্ন কৃষককে জানিয়েছি, যাতে এ উপজেলার বরাদ্দ করা সার অন্য উপজেলায় যেতে না পারে। কৃষকরা সার পরিবহনের বিষয়টি দেখতে পেয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে জানান। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ১৫ বস্তা ডিএপি সার জব্দ করে নিয়ে আসে।’

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি।।।
০১৭১৬৩৪৩৩৮১//
০৯/১১/২৬ ইং তারিখ।।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন