Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা প্রদান

সমাজের খবর ডেস্ক

পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা প্রদান

মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ – এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রামের পটিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

 

 

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, পটিয়ার যৌথ আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আল-মামুন। উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মোহাম্মদ রেজাউল বারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ ধর এবং সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমত উল্লাহ চৌধুরী।

 

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমবায়ের কোনো বিকল্প নেই। সমবায় ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা বৃদ্ধি পায়। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও যুগোপযোগী করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সফল সমবায় উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন