Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩ ইমন মিয়া ,

সমাজের খবর ডেস্ক

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩
ইমন মিয়া , সোনারগাঁও উপজেলার প্রতিনিধি, নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির হাতে গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

 

 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালীর মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)।

 

 

ডিবি পুলিশের দাবি, মেহেরপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র কেনাবেচা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন