আমরা নিজেদের পরিবর্তন করতে পারলে সমাজ ও দেশের পরিবর্তন ঘটবে, দেশ উন্নতির শিখরে পৌঁছাবে — এমপি নুরুল আমিন
মীরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পরিবর্তন সেরা সম্মাননা ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, আমরা নিজেদের পরিবর্তন করতে পারলে সমাজ ও দেশের পরিবর্তন ঘটবে। আর সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করলে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় মীরসরাই উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ৩ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা এবং অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে পরিবর্তন টিম।
এছাড়াও ‘সেরা পূজা আয়োজক সম্মাননা ২০২৪ ও ২০২৬’ উপলক্ষে মনোনীত ২০টি মণ্ডপকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি সৃজনশীল আয়োজনের জন্য ২টি মণ্ডপকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
পরিবর্তন টিমের সহসভাপতি সুজন দাশ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যসচিব রাজিব চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুভাষ সরকার। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা মানিক রতন শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অণির্বান চৌধুরী রাজীব ও সাধারণ সম্পাদক মোহন দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক বিষ্ণুপদ পালিত, ইঞ্জিনিয়ার উত্তম দে মুন্না, আশিষ দাশ, পরিমল কর্মকার, সজল শীল ও বিশ্বজিত রায়।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সুনীল নাথ, গোপাল বণিক, বাবুল সেন ও প্রদীপ দে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তন টিমের নির্বাহী পরিচালক গৌপি কুমার দাশ, সহসভাপতি শিশু বিশেষজ্ঞ ডা. সুমন ঘোষ পল্লব, মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
সদস্য বাবলু দে, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাভ দাশ, যুগ্ম সম্পাদক রাহুল দাশ ও সাংগঠনিক সম্পাদক রুপন নাথ।
এছাড়াও নিতাই দাশ, রনি নাগ মুন্না, সৌরভ নাথ, রাকেশ বিশ্বাস, তুষার শর্মা, অন্তর দে, প্রান্ত দত্ত, অভয় নাথ, অভি নাথ, অর্ঘ্য চৌধুরী, অপু দে, কাব্য ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।