Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গজারিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

সমাজের খবর ডেস্ক

গজারিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় ,

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মামুন। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

 

গজারিয়া থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপ্পর্দ করার প্রস্তুতি চলছে। পুলিশের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃর্পক্ষ।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন