Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আড়িয়লে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুকের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সমাজের খবর ডেস্ক

আড়িয়লে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুকের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুক,৭ নভেম্বর ২০২৬ সকালে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, বাজারের পরিবেশ, ব্যবসায়ীদের সমস্যা ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মঞ্জু শেখ ফারুক বলেন, আড়িয়ল ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাঁর আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন