Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাইকগাছায় যাত্রা শুরু করল ‘মডেল ইসলামী সপ সামগ্রীর সমাহারে নতুন উদ্যোগ

সমাজের খবর ডেস্ক

পাইকগাছায় যাত্রা শুরু করল ‘মডেল ইসলামী সপ সামগ্রীর সমাহারে নতুন উদ্যোগ

মোঃ আবুল কালাম আজাদ
জেলা প্রতিনিধি(খুলনা)

খুলনার পাইকগাছায় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের জন্য ধর্মীয় বই এবং প্রয়োজনীয় ইসলামী সামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে ‘মডেল ইসলামিক শপ’। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) আনুষ্ঠানিকভাবে দোকানটির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজজামান চৌধুরী।

 

 

উদ্বোধন উপলক্ষে মডেল ইসলামিক শপ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় মডেল মসজিদের পেশ ইমাম,মুফতি আশরাফুল ইসলাম রহমানিএবংপ্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারি মো. আবুল কালাম আজাদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, মডেল মসজিদের মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজজামান চৌধুরী বলেন, ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ বিকাশে ইসলামী বইপুস্তক এবং ধর্মীয় উপকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের ধর্মীয় জ্ঞান অর্জন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে সহায়ক হবে।

 

 

জানা যায়, মডেল ইসলামিক শপে আরবি ও বাংলা ভাষার বিভিন্ন ইসলামী বই, কোরআন শরিফ, হাদিসের বই, জায়নামাজ, টুপি, তসবিহ, আতর, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, আতরদানি, মিসওয়াক, ইসলামিক বই-গাইড, বোখারী, হিজাবসহ বিভিন্ন ধরনের ধর্মীয় ও প্রয়োজনীয় ইসলামী সামগ্রী পাওয়া যাবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সুলভ মূল্যে এসব পণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

 

স্থানীয় মুসল্লিরা মনে করছেন, মডেল মসজিদকেন্দ্রিক এ ধরনের একটি ইসলামিক শপ চালু হওয়ায় ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রয়োজন পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন