Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন শিশু-কিশোরদের মিলনমেলা

সমাজের খবর ডেস্ক

লৌহজংয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন শিশু-কিশোরদের মিলনমেলা

আবু বকর সিদ্দিক: লৌহজং প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা,সুপ্ত প্রতিভার বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে লৌহজং উপজেলা পরিষদ মাঠে স্থানীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

 

 

এর আগে বিকেল ৩টা থেকে উপজেলা পরিষদের হলরুমে ভার্চ্যুয়ালি খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

 

কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে লৌহজং উপজেলা পরিষদ মাঠে স্থানীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিবন্ধিত শিক্ষার্থীরা অংশ নেয়। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরা ইসলাম,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক,লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মো:বাদল শেখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান,নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি,শৃঙ্খলা এবং দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়লে শিক্ষার্থীরা মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে থাকতে উৎসাহিত হবে।তাঁরা আরও আশা প্রকাশ করেন,এ আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।ভবিষ্যতে এসব প্রতিভা জাতীয় পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন