Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আশাশুনিতে বুধহাটা কলেঃ স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

সমাজের খবর ডেস্ক

আশাশুনিতে বুধহাটা কলেঃ স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেখ ইয়াসির আরাফাত

সাতক্ষীরা : আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। বিদ্যালয়ের অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,

 

 

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, অবঃ শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহিদুর রহমান বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধি। বিশেষ করে শিক্ষার্থীদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

 

 

একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন