Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ,আহত অন্তত ১০ ১৫ বাড়িতে হামলা-ভাঙচুর, এলাকায় উত্তেজনা

সমাজের খবর ডেস্ক

সালথায় জমির সীমানা নিয়ে সংঘর্ষ,আহত অন্তত ১০
১৫ বাড়িতে হামলা-ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মোঃ ইলিয়াছ ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ফসলি জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অন্তত ১৫ টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার ও ফসলি জমি নিয়ে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সি ও নুর ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ বুধবার কালাম মুন্সি তাঁর ফসলি জমিতে বেড়া দিতে গেলে নুর ইসলাম মুন্সীর সমর্থকদের সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

 

 

প্রায় এক ঘন্টা ধরে চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সময় ১৫ টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কালাম মুন্সি ও শাহজাহান মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হয়। তাঁদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, মেহেরদিয়া গ্রামে জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন