Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

সমাজের খবর ডেস্ক

তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা

মালিকুজ্জামান কাকা

 

সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভার প্রস্তুতি সভা হয়েছে। ৩ নভেম্বর রাতে মান্দারতলা বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ৭ নং মান্দারতলা ইদ্রাকপুর ওয়ার্ড উপদেষ্টা আব্দুল মজিদ মাস্টার।
বক্তব্য রাখেন ঝিনাইদহ মহেশপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ, বিএনপির ৮নং কালিপুর ওয়ার্ড সভাপতি ফজের আলী, নাটিমা ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বর্তমান সাংগঠনিক সম্পাদক বকুল।

 

১০ নং নাটিমা ইউনিয়ন কৃষক দল আয়োজিত এ সভায় আরো বক্তব্য দেন বিএনপির ওয়ার্ড সদস্য মহিউদ্দিন মইরো, ইউনুস, সাইফুল হোসেন, শাহীন আলম, তুহিন মিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন বৃহত্তর যশোর গড়ার কারিগর কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলাম।

 

 

তৃণমূলের কর্মী বান্ধব এই নেতার মৃত্যু দলের ও জাতীয়তাবাদী চেতনার অপূরণীয় ক্ষতি। ২০১৮ সালের ৪ঠা নভেম্বর এই কারিগর বিধাতার ডাকে পৃথিবীর মায়া ত্যাগ করেন। এই ব্যাথা সকলের। যা সহজে পূরণ হবার নয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন