Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এ নবীন-বরণ অনুষ্ঠান।

সমাজের খবর ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এ নবীন-বরণ অনুষ্ঠান।

মো:শিমুল হোসেন রিপোর্টার কুষ্টিয়া।

কুষ্টিয়ার ভেড়ামারার মহিলা সরকারি কলেজের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে নবীন-বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসন ৩০৬-এর মোছাঃ ফরিদা ইয়াসমিন (এমপি)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান। নবীন বরণ অনুষ্ঠান কে ঘীরে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজমান। পুরো কলেজ ভবন সাজানো হয় রঙিন সাজে। নবীন শিক্ষার্থীরা নতুন পোশাক পরে খুব সকালেই কলেজে উপস্থিত হয়। কলেজ ছাত্রীরা এবং শিক্ষকরা হাসিমুখে নবীনদের গোলাপ ফুল ও রজনীগন্ধার তোড়া দিয়ে বরণ করে নেন।

 

 

সকাল ১০:৩০ মিনিটে মূল অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কলেজের সম্মানিত প্রধান অতিথি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন