ইসলামিক এডুকেশন সোসাইটির জাতীয় পর্যায়ে বৃত্তি পরীক্ষার গুণবতী ডিগ্রী কলেজ কেন্দ্রের হল পরিদর্শন করেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
সারাদেশ ব্যাপী একযোগে অনুষ্ঠিত উক্ত বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটির গুণবতী ডিগ্রী কলেজ কেন্দ্র সমন্বয়ক আব্দুল হামিদ , কেন্দ্র সচিব শহিদুল হুদা ভূইয়া মানিক , সহকারী কেন্দ্র সচিব শহিদ উল্লাহ ভূইয়া, হল সুপার আবুল কালাম আজাদ বাবুল , সহকারী হল সুপার মো. সেলিম মিয়া, কাজী মো: আফাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত বৃত্তি পরীক্ষায় গুণবতী , আলকরা ও জগন্নাথ দীঘি ইউনিয়নের ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য়, চতুর্থ ,৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ৬৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।