Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

সমাজের খবর ডেস্ক

যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক চক্রের ফাঁদে না পড়তে সর্বসাধারণকে সতর্ক করেছে যশোর জেলা পুলিশ।

 

 

জেলা পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০১৬০৬-৩০৭১৪৩ নম্বর থেকে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে টাকা ও চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নম্বর থেকে পুলিশের কর্মকর্তা পরিচয়ে কেউ টাকা, চাঁদা বা অন্য কোনো আর্থিক সুবিধা দাবি করলে কোনো অবস্থাতেই অর্থ প্রদান করা যাবে না। একই সঙ্গে প্রতারকের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

এ ধরনের ফোনকল পেলে কিংবা প্রতারণার শিকার হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা কোতোয়ালী মডেল থানার ওসির সরকারি নম্বর ০১৩২০-১৪৩১৮০-এ যোগাযোগ করে বিষয়টি জানানোর অনুরোধ করেছে পুলিশ।

 

 

পাশাপাশি এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং সতর্কতামূলক বার্তাটি আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যশোর জেলা পুলিশ।#

প্রেরক:-
মো,মনির হোসেন।
যশোর প্রতিনিধি।
তারিখ:-৩০/১০/২৬.
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন