Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক

সমাজের খবর ডেস্ক

ইসলামপুরে চেয়ারম্যান প্রার্থী এপোলো বেপারীর উঠান বৈঠক

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলো বেপারীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদন দেওয়ানের বাড়ির পার্শ্ববর্তী উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক বাবুল মোল্লা।

বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এপোলো বেপারীর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।

 

 

উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী এম.এ. জামান এপোলো বেপারী উপস্থিত সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন