Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ

সমাজের খবর ডেস্ক

কামারখাড়ায় চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে নজরুল মোল্লার লিফলেট বিতরণ

মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।

 

 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার কামারখাড়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম মোল্লা।

 

 

লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, একাধারে দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে জনগণের কল্যাণে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।

 

 

এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মো. মাসুম হাসান আফিফ,
টঙ্গীবাড়ি প্রতিনিধি।
০১৯৪১৮৫৬৮২৫
৩০-১০-২৬ইং

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন