Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সমাজের খবর ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

 

আটক ব্যক্তিরা হলেন মো. সুমন আলী (৪৩) ও মোসা. ফেনসি বেগম (৩৫)। তারা স্বামী-স্ত্রী বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী

 

 

 

ইমরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন