Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পাবনার বেড়ায় বিস্ফোরক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা ফজর আলী গ্রেফতার

সমাজের খবর ডেস্ক

পাবনার বেড়ায় বিস্ফোরক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা ফজর আলী গ্রেফতার
​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফজর আলী নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছে পুলিশ।
​আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকালে কঠোর পুলিশ প্রহরায় তাকে পাবনার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

​গ্রেফতারকৃত মো. ফজর আলী (৪৩) বেড়া উপজেলার হাটুরিয়া পূর্বপাড়া এলাকার মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ১৩, ধারা- ৩/৪/৬ দ্য এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট, ১৯০৮)। ওই মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা ও সন্দেহভাজন অবস্থান নিশ্চিত হওয়ার পর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

​এ বিষয়ে বেড়া থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্ফোরক মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন