মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোজাফফর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নু, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মিরাজুল ইসলাম মিরাজ, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি মো: এনামুল হক সরদার, আলহাজ্ব আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিপন মাহমুদসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্যে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের যেকোনো সংকটে ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। পরে একটি রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে। # মো: জুয়েল মন্ডল ২৭,১০,২০২৬, মহাদেবপুর, নওগাঁ। ০১৭৮৩২০০০০৭