Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়িতে এসএসডির বৃত্তি ও সংবর্ধনা পেল ২১ শিক্ষার্থী

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়িতে এসএসডির বৃত্তি ও সংবর্ধনা পেল ২১ শিক্ষার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এসএসডি মেধাবৃত্তি-২০২৫-এর আওতায় পঞ্চম শ্রেণির ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে এ উপলক্ষে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এসএসডি)।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন এসএসডির সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ উল আলম। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব।

 

 

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজনের বক্তব্য এবং অভিভাবক, শিক্ষক প্রতিনিধি ও অতিথিদের বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

 

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাঁদের।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন