লৌহজংয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুস সালাম আজাদ শান্তিপূর্ণ উদযাপনে সন্তোষ প্রকাশ
আবু বকর সিদ্দিক:- লৌহজং প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য।তিনি বলেন,লৌহজংয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।প্রতিবছর নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ উৎসব সুন্দরভাবে উদযাপিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।তিনি বলেন সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়,সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া পদ্মা সেতু উত্তর থানা ও লৌহজং থানার পুলিশ সদস্য,সাংবাদিক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।