শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সোনাপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন.
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইন্ডিয়ানবাসীসহ দেশ-বিদেশের সব সনাতন ধর্মীয় ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়েছেন সোনাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ ,শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একইসঙ্গে উৎসব নিয়ে বলেন, এটি বাঙালির ঐতিহ্য, সাংস্কৃতিক, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য পথিক। ধর্ম – বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে এ উৎসব পরিণত হয় আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃপ্রতিম মিলন মেলায়। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরো শক্তিশালী করে।
তিনি আরো বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোন ধরনের গুজবে কান দেওয়া যাবে না, উস্কানি কিংবা অপ্রীতিকর পরিস্থিতি যেন প্রস্রাবের আনন্দকে ম্লান করতে না পারে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সমাজ গঠনের বিষয়ে মোহাম্মদ ছরোয়ার হোসেন বলেন, একটি সুন্দর, নিরাপদ, শান্তিপূর্ণ, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সমাজ থেকে মাদক, দাঙ্গা- ফাসাদ, কাইজ্জা, বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ দূর করে সামাজিক সচেতনা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রেখে একটি উন্নয়ন ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে তিনি সোনাপুর ইউনিয়নেরসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীর প্রতি শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কামনা করেন, তিনি সময় আরো বলেন, আমি মোহাম্মদ ছরোয়ার হোসেন, কারো ভাই কারো ভাতিজা আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার প্রাণপ্রিয় সোনাপুর ইউনিয়ন বাসির সকল ধর্মের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী, আমি আশা করি আপনারা সকলেই আমাকে সমর্থন করবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি যদি সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে কে হিন্দু কে মুসলিম এদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না আমরা সকলকেই একই প্লাটফর্মের মধ্যে রাখবো ইনশাল্লাহ।
সর্বশেষ সকলের প্রতি আমার উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবেন কেউ কখনো কোন প্রকার উস্কানি অথবা কোন ব্যক্তির কথা মত ঝামেলায় জড়াবেন না, এবং চলমান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যেন ঠিকঠাক মত তারা পালন করতে পারে এদিকে সকলে খেয়াল রাখবেন আমি আবার সকলকেই ধন্যবাদ এবং মোবারক এবং মোবারক বাদ জানাই।
শুভেচ্ছা অন্তরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিক্ষা অনুরাগী গরিব অসহায়ের বন্ধু সোনাপুর ইউনিয়নবাসীর সকলের প্রিয় মুখ নর্ম ভদ্র এবং শিক্ষিত ব্যক্তিত্ব আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছরোয়ার হোসেন।