Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সমাজের খবর ডেস্ক

নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক তিনটার দিকে লালপুরের চামটিয়া মাঠে অবস্থিত এমএসকে ইটভাটা থেকে চারটি পানির পাম্প চুরি হয়। পরে সকালে ইটভাটার মালিক সবুজ আলী পাম্পগুলো দেখতে না পেয়ে বুঝতে পারেন, সেগুলো চুরি হয়েছে। চুরি হওয়া পাম্পগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

 

 

ঘটনার পর লালপুর থানা পুলিশের উপপরিদর্শক জহুরুল ইসলাম তদন্তের দায়িত্ব নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানে লালপুর উপজেলার মহিষাখোলা এলাকার ইমন, ২২, ও মামুন, ২০-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মামলার তদন্ত চলমান রয়েছে।

গ্রেপ্তার দুজনকে আজ ১৫ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন