শারদীয় দুর্গোৎসবে মোঃ আব্দুল করিম মেম্বার চেয়ারম্যান পদপ্রার্থীর শুভেচ্ছা
সঞ্জয় কুমার আদিতমারী লালমনিরহাট।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলার ২নং ভেলাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল করিম মেম্বার যুগ্ন আহ্বায়ক আদিতমারী উপজেলা শাখা ও সিনিয়র সহ-সভাপতি যুবদল ভেলাবাড়ী ইউনিয়ন শাখা ভেলাবাড়ী ইউনিয়নবাসীর সকল স্তরের জনগণকে
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন,
শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। এ উৎসব সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। উৎসবটি সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
মোঃ আব্দুল করিম মিয়া ইউনিয়নের সদস্য। তিনি আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যে ২ নং ভেলাবাড়ী ইউনিয়ন মাদকমুক্ত সমাজ ও অবলিত রাস্তাঘাট গরিব দুখী মানুষের পাশে দাঁড়ানোর সেবার অঙ্গীকার করেন।
পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।