Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আমতলীতে মাদকবিরোধী অভিযান, ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

সমাজের খবর ডেস্ক

আমতলীতে মাদকবিরোধী অভিযান, ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ চাওলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলিমের দোকানের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় ৯০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম মুসুল্লীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।

 

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন