Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

প্রকৃতির বুনন শিল্পী বাবুই পাখির বাসা প্রায় বিলুপ্তির পথে

সমাজের খবর ডেস্ক

প্রকৃতির বুনন শিল্পী বাবুই পাখির বাসা প্রায় বিলুপ্তির পথে

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধি
এক সময় দেশের গ্রাম-বাংলার প্রকৃতিতে দেখা মিলতো সারি সারি তালগাছ ও খেজুরগাছ। সেখানে চঞ্চল নিষ্ঠাবান বুননশিল্পী পাখির বাসা সবার নজর কাড়ত। সেই চিরচেনা তালগাছ আর বাবুই পাখির বাসা দুটোই আজ হারিয়ে যাচ্ছে। তেমনি হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক শিল্পী বাবুই পাখির ভোরবেলার কিচিরমিচির মধুর সুরে ডাকাডাকি।

 

 

গ্রামে বেড়ে ওঠা একজন মানুষ গ্রামীণ প্রকৃতি ও চড়ুই পাখির ডাকাডাকিতে প্রশান্তি পায়। সহজে ভুলতে পারে না এমন দৃশ্য। গ্রাম ও গ্রামীণ জীবনে চিরচেনা রূপের মধ্যে বাবুই পাখির বাসাও অন্যতম। ছোটদের কবিতার বইয়ে স্থান পাওয়া ছোট্ট কবিতাটির প্রতিফলন যেন বাবুই পাখির বাসা
‘বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে’। বাবুই পাখিকে নিয়ে কবি রজনীকান্ত সেনের লেখা একটি কবিতার এ শব্দ চয়নগুলো বাবুই পাখির জীবনযুদ্ধের জয়গানকেই নির্দেশ করে।

 

 

 

ছড়াটি প্রাথমিকের বইয়ের পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত ছিল। পাঠ্যপুস্তকের কবিতা পড়েই শিক্ষার্থীরা বাবুই পাখির নিপুণ কারুশিল্পের কথা জানতে পারত। নির্বিচারে গাছ উজার আর এক শ্রেণির শিকারির কারণে বিলুপ্তির পথে প্রকৃতির এ বুনন বাবুই পাখি শিল্পীরা। তবে বর্তমানে নওগাঁর কিছু কিছু এলাকায় তালগাছে বাবুই পাখির বাসা দেখা যায়।
এক সময় গ্রামাঞ্চলে সারি সারি উঁচু তালগাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা দেখা যেত। এখন তা আর সচরাচর চোখে পড়ে না। খড়, তালপাতা, ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখি বাসা বাঁধে। এ বাসা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি মজবুত।দৃষ্টিনন্দন ছিল বাবুই পাখির বাসা।

 

 

জানা গেছে, পুরুষ বাবুই পাখি এক মৌসুমে ৬টি বাসা তৈরি করতে পারে। আমন ধান পাকার সময় হলো বাবুই পাখির প্রজনন মৌসুম। এ সময় সাধারণত তাল ও খেজুর গাছের ডালে বাসা তৈরি করতে ব্যস্ত থাকতেন। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরপরই বাচ্চাদের খাওয়ানোর জন্য স্ত্রী বাবুই পাখি ক্ষেত থেকে ধান, সরিষা সংগ্রহ করে। প্রকৃতির বিরুদ্ধে মানুষের আগ্রাসী কার্যকলাপের বিরুপ প্রভাবই আজ বাবুই পাখি ও তার বাসা হারিয়ে যেতে বসেছে। তবে দেশের গ্রামগঞ্জের কিছু কিছু অঞ্চলে হঠাৎ করে কিছু জায়গায় তাল গাছে এখনও চোখে পড়ে বাবুই পাখির বাসা। তবে তালগাছেই তাদের একমাত্র নিরাপদ জায়গা। সেখানে তারা বাসা বাঁধতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

 

 

গ্রামে গ্রামে ঘুরে দেখা যায়, আগের মতো এখন আর চোখেই পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা তৈরির নৈসর্গিক দৃশ্য। বাবুই পাখির নিখুঁত বুননে এ বাসা টেনে ছেঁড়াও কষ্টসাধ্য ছিলো। প্রতি তালগাছে ১০০ শতর অধিক বাসা তৈরি করতে বাবুই পাখির সময় লাগতো ৮-১০ দিন। খড়, কুটা, তালপাতা, খেজুর পাতা, ঝাউ ও লতা-পাতা দিয়ে বাবুই পাখি উঁচু তালগাছে তাদের বাসা বাঁধে।
এ বাসা দেখতে যেমন আকর্ষণীয় লাগতো তেমন যখন বাতাস বইতো সেই সময় বাবুই পাখির বাসা গুলো দোল খাইতো এই বুঝি ছিড়ে পরে যাবে কিন্তু না তাদের খর কুটার বাসা এতোই মজবুত প্রবল ঝড়েও তাদের বাসা ছিঁড়ে নিচে পড়তো না। পুরুষ বাবুই পাখি বাসা তৈরির কাজ শেষ হলে সঙ্গী খুঁজতে বের হয়। সঙ্গী পছন্দ হলে স্ত্রী বাবুইকে সাথী বানানোর জন্য পুরুষ বাবুই নিজেকে আকর্ষণীয় করতে খাল, বিল ও ডোবার পানিতে গোসল করে শরীর ঝারা দিয়ে গাছের ডালে ডালে নেচে বেড়াতো।

 

 

বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের বেলায় ঘর আলোকিত করতে বাসার ভিতর এক চিমটি গোবর রেখে জোনাকি পোকা ধরে এনে তার ওপর বসিয়ে দিত এবং সকাল হলে ছেড়ে দিত। প্রজনন সময় ছাড়া বাবুই পাখির গায়ে ও পিঠে তামাটে কালো বর্ণের দাগ হয়। ঠোঁট পুরো মোসাকার ও লেজ চৌকা। তবে প্রজনন ঋতুতে পুরুষ পাখির রং হয় গাঢ় বাদামি। অন্য সময় বাবুই পাখির পিঠের পালকের মতই বাদামি হয়।

 

 

নওগাঁ সদরের চকচাঁপাই গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বাড়ির খোলার পাশে একটি তালগাছ ছিল সেখানে শত শত বাবুই পাখি তাদের বাসা বাঁধত। দিনশেষে সন্ধ্যাবেলায় ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি তাদের নীড়ে ফিরত আর কিচিরমিচির ডাকে পুরো এলাকা মাতিয়ে তুলত। ভোরবেলাতে ও তাদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙত। কিন্তু এখন তালগাছ কমে যাওয়ায় সবই বিলুপ্তির পথে। অনেক বৃদ্ধ বয়স্করা বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাবুই পাখির বাসা চিনে কিনা কিংবা দেখলেও চিনবে কি না তা নিয়ে সন্দেহ আছে। বাবুই পাখিরা সাধারণত তালগাছ ও খেজুর গাছেই বাসা তৈরি করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে তাল গাছেই বেশি দেখা যেত।চড়ুই পাখি মানুষের বাসাবাড়িতে থাকতে পছন্দ করে কিন্তু বাবুই পাখি পরিশ্রমী হয় এবং নিজের তৈরি বাসাতে থাকতে পছন্দ করতেন । এদের বাসাগুলোও দেখতে বেশ চমৎকার এবং মজবুত। বাবুই পাখিই একমাত্র এরকম সুন্দরভাবে বাসা তৈরি করতে পারদর্শী ছিলো। এজন্যই বাবুই পাখিকে প্রকৃতির নিপুণ কারিগর বলা হতো।এক জন পাখি প্রেমিক

 

 

তিনি বলেন, কিছু মানুষ বুঝে না বুঝে তাদের শিকার করছে। এ ছাড়া দিন দিন তালগাছ ও খেজুরগাছের সংখ্যা কমে যাচ্ছে। যে কারণে বাবুই পাখি এখন বিলুপ্তির পথে। বৃক্ষ নিধন ও ফসল জমিতে বিষ প্রয়োগে এবং নির্বিচারে পাখি শিকারের কারণে বাবুইপাখি তেমনটি দেখা যায় না, বাবুই পাখির বাসা এখন খুব একটা দেখতে পাওয়া যায় না। নতুন প্রজন্মদের জন্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে পাখি নিধন বন্ধ করার পাশাপাশি পাখিদের অভয়ারণ্য সৃষ্টি করতে হবে। এজন্য সরকারকে জনসচেতনতা বাড়াতে হবে।জীব বৈচিত্র্য রক্ষা স্বার্থে সবাইকে সচেতন হতে হবে।

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ প্রতিনিধিঃ
মোবাইল নং- ০১৭২৪২৫৫৭০৬

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন