Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

সমাজের খবর ডেস্ক

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম উপজেলা পরিষদ পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

 

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় কাহারোল উপজেলা পরিষদে ফিতা কেটে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন