Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আড়িয়ল ইউনিয়নে মঞ্জু শেখ ফারুকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সমাজের খবর ডেস্ক

আড়িয়ল ইউনিয়নে মঞ্জু শেখ ফারুকের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুকের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

সভায় আড়িয়ল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান শেখ, ফজলুল হক সরদার, শাহজাহান মাঝি, হানিফ মাদবর, সেলিম দেওয়ানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আলোচনা
সভায় আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়। সভায় জানানো হয়, অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক উপস্থিত থাকবেন।এ সময় বক্তারা বলেন, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর করে তুলতে ইউনিয়নের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ জন্য দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মঞ্জু শেখ ফারুক
সভায় মঞ্জু শেখ ফারুকের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা। বলেন । তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহায়তা দিয়ে আসছেন, এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার মাধ্যমে মঞ্জু শেখ ফারুক স্থানীয়ভাবে একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর এসব সামাজিক কর্মকাণ্ডও সভায় আলোচনায় উঠে আসে।

চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুক বলেন, “আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে আড়িয়ল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে মানুষের সমস্যা চিহ্নিত করব এবং উন্নয়নমূলক কাজ করব। আমি চাই, ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাক।”তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।

সভায় উপস্থিত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা আড়িয়ল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন