বাউফলে বীর মুক্তিযোদ্ধা মৃত্যু নুরুল হক মৃধার বাড়িতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মৃধার পিতা বীর মুক্তিযোদ্ধা মৃত্যু নুরুল হক মৃধার বাড়ির ছাদে থাকা রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর ) রাতে সারে ৯ এ ঘটনা ঘটে।
হাসান মৃধার চাচা ফয়েজ মৃধা জানান, রাতে রান্না করার পর কিছু সময়ের মধ্যে হঠাৎ রান্নাঘরে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত লাকড়ি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা জানান, হঠাৎ বাড়ির ওপরের অংশে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার সোহরাব হোসেন বলেন, ঘটনাস্থলে এসে দেখা যায়, ছাদের ওপরের রান্নাঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজে ব্যবহৃত লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বাউফল থানার এসআই মশিউর রহমান বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা দেখা হচ্ছে। প্রাথমিকভাবে লাকড়ির চুলা থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১১ অক্টোবর
পটুয়াখালী বাউফল প্রতিনিধি
মোঃ রুবেল হোসেন
01749510580