চৌদ্দগ্রামে বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন।
বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা জাফর আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোলেমান মেম্বার, মাস্টার মোঃ ইউনুস মিয়া,
তাজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীন, মাওলানা জসিম উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক খলিলুর রহমান মজুমদার।