Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউশিয়ায় মানবিক উদ্যোগ: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান

সমাজের খবর ডেস্ক

বাউশিয়ায় মানবিক উদ্যোগ: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানবিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বাউশিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতন। তিনি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি কর্মজীবী নারীদের স্বাবলম্বী হতে সহযোগিতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

 

এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তব্যে তিনি বলেন, “মাদক ছাড়ুন, নয়তো গজারিয়া ছাড়ুন; অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”
বক্তারা বলেন, শিক্ষা, নারীর কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

 

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কর্মজীবী নারীদের হাতে সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা, স্বাবলম্বিতা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার এই সমন্বিত উদ্যোগ বাউশিয়ার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন