Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টঙ্গীবাড়ীতে ১২ বছরের মাদ্রাসার ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সমাজের খবর ডেস্ক

টঙ্গীবাড়ীতে ১২ বছরের মাদ্রাসার ছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর এলাকায় ইমরান (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

নিখোঁজ ইমরান নেত্রকোনা জেলার আলিমুদ্দিনের ছেলে। সে টঙ্গীবাড়ীর মটুকপুর মোল্লা বাড়ি এলাকায় অবস্থিত মটুকপুর রাহমানীয়া তালীমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী।
নিখোঁজের সময় ইমরানের পরনে ছিল বাদামী/খয়েরী রঙের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি। তার গায়ের রং ফর্সা/সাদাটে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কোনো সহৃদয় ব্যক্তি ইমরানকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

যোগাযোগ: ০১৫৭৬৯১০৭৪০
শিশুটির সন্ধান পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন