Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

সমাজের খবর ডেস্ক

‎বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
‎
‎বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
‎
‎
‎পটুয়াখালীর বাউফলে চাষকৃত জমিতে সার দিতে গিয়ে দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।

 

‎
‎আহতরা হলেন—সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎আহতদের পরিবারের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে তাদের বাবা ইব্রাহিম মৃধা মারা যাওয়ার পর চাচা নাসির মৃধার সঙ্গে বাড়ি ও জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। পরিবারের দাবি, নাসির মৃধা তাদের বসতবাড়ি ও জমি দখলে রেখেছেন এবং সেখানে যেতে গেলে মারধর ও হুমকি দেওয়া হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে পাশের মান্দারবণ গ্রামে নানাবাড়িতে বসবাস করছেন।

 

‎
‎পরিবারের ভাষ্য অনুযায়ী, রোববার সকালে সাবু ও মুসা নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎
‎পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
‎
‎এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

 

‎
‎বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তারিখ: ৪ অক্টোবর ২০২৬
‎মোঃ রুবেল হোসেন
‎উপজেলা প্রতিনিধি, বাউফল
‎০১৭৪৯৫১০৫৮০

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন