Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত।

সমাজের খবর ডেস্ক

 

শেখ ইয়াসির আরাফাত

: সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগরে বজ্রাঘাতে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাঠমিস্ত্রী শওকত আলী গাজী (৩৮) নৌকা তৈরি ও মেরামতের কাজ করতেন। শুক্রবার বন্যতলায় তিনি নৌকা তৈরির কাজে ছিলেন। দুপুর ৩ টার দিকে আকস্মিক বজ্রপাত ঘটলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত ও জ্ঞান হারিয়ে ফেলেন।

 

 

 

স্থানীয়রা দ্রুত ভ্যানযোগে তাকে প্রতাপনগর তালতলা বাজারে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা-নীরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃতকালে তিনি মা, স্ত্রী, ৪ কন্যা ও ১ ছেলে রেখে গেছেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন