লালমনিরহাটের মোগলহাটে সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা উদ্বোধন করলেন জনাব, আসাদুল হাবিব দুলু মহোদয়।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
২ অক্টেম্বর ২০২৬ ,
লালমনিহাট জেলার লালমনিরহাট উপজেলার সদর থানার
মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট—সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
তারিখ: ২ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার
লালমনিরহাটের মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এমপি।
দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও স্বস্তি। সড়কটি উন্নত হলে মোগলহাট রেলস্টেশন থেকে ধরলা নদীর ঘাট পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কটির উন্নয়ন শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।
উন্নয়নের নতুন প্রত্যাশা নিয়ে মোগলহাটবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান—শুরু হলো সড়ক উন্নয়নের এক এক নতুন ধারায় নতুন জোয়ার আলোকিত লালমনিরহাট।