Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আদিতমারীর সাপটিবাড়ি পূর্ব দৌলজোর বটতলা সংলগ্ন ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু।

সমাজের খবর ডেস্ক

আদিতমারীর সাপটিবাড়ি পূর্ব দৌলজোর বটতলা সংলগ্ন ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
২ অক্টোবর ২০২৬

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারীর সাপটিবাড়ি পূর্ব দৌলজোর বটতলা এলাকায় সান ভাটার সংলগ্ন নামক স্থানে রেললাইনে অজ্ঞাত নারীর মরদেহ!
পরিচয় মেলেনি, মৃত্যু ঘিরে রহস্যজনক ঘটনাস্থলে মানুষের ভিড়।

 

 

লালমনিরহাটের আদিতমারীতে রেললাইনের ওপর কাটা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সান ভাটা সংলগ্ন এলাকায় বুড়িমারী গামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু রেললাইনে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের এলাকার মানুষ। একপর্যায়ে রেললাইনের পাশে উৎসুক জনতার ভিড় জমে যায়।

 

 

তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। রেললাইনে কাটা পড়েই মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন