১ নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জামায়াতের সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান।
সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।
২,অক্টোবর ২০২৬,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আদিতমারী উপজেলার ১ নং দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মাওলানা মোঃ খলিলুর রহমানকে ঘিরে স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবং কি
আসন্ন নির্বাচন ঘিরে ১ নং দুর্গাপুর ইউনিয়নের পরিষদের নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ১ নং দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার এবং দুর্গাপুর ইউনিয়নের জামায়াতের ইউনিয়ন সভাপতি , শিক্ষক মরহুম মুনসুর আলী মৌলভীর কনিষ্ঠ পুত্র। যোগ্য প্রার্থী মাওলানা মোঃ খলিলুর রহমান।
ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, যোগাযোগ ও জনসংযোগের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন। একই সঙ্গে স্থানীয় অনেক মানুষও চেয়ারম্যান হিসেবে মাওলানা মোঃ খলিলুল রহমান কে দেখতে চান বলে মতামত প্রকাশ করছেন।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নিয়ে আসছেন। সম্ভাব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
মাওলানা মোঃ খলিলুর রহমান বলেন, মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ও তাদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। জনগণ তাকে দায়িত্ব পালনের সুযোগ দিলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের সেবা করার চেষ্টা করবেন তিনি।
উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার
১ নং দূর্গাপুর ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন এবং মাদকাসক্তির মাদক মুক্ত দুর্গাপুর ইউনিয়ন করেন মাওলানা মোঃ খলিলুর রহমান।
তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়, এটি জনগণের প্রতি দায়িত্ব ও আমানত। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। আলোকিত লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়ন।
তরুণদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা
ইউনিয়নের উন্নয়নে তরুণ প্রজন্মের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করেন মাওলানা মোঃ খলিলুর রহমান । তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
পাশাপাশি ইউনিয়নের বয়স্ক, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
‘মানুষের ভালোবাসাই আমার শক্তি’
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ খলিলুর বলেন, দুর্গাপুর ইউনিয়নের মানুষই আমার শক্তি। তাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জনগণ আমাকে দায়িত্ব পালনের সুযোগ দিলে প্রতিটি ওয়ার্ডের মানুষের সমস্যা ও সম্ভাবনাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এলাকার প্রয়োজন ও মানুষের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের চেষ্টা করবেন। ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি একটি পরিকল্পিত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মাওলানা মোঃ খলিলুর রহমানের প্রার্থিতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তাঁর জনসংযোগ ও মতবিনিময় কার্যক্রমকে ঘিরে বিভিন্ন এলাকায় মানুষের আগ্রহও ব্যাপক ভাবে দেখা যাচ্ছে।