Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় ছাত্রলীগের সহ-সভাপতি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ

সমাজের খবর ডেস্ক

সালথায় ছাত্রলীগের সহ-সভাপতি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফরিদপুরের সালথা উপজেলার সহ-সভাপতি মোঃ শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর একদিন আগে একই কমিটির আরেক সহ-সভাপতি মোঃ নাজমুজ্জামান নাঈমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছিল।
শাকিল হোসেন আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মাসগুলোতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের আরেক সহ-সভাপতি নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

পুলিশ জানায়, নাঈমের বিরুদ্ধে ও একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেছিলেন। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে ফেরের খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নাঈম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন