Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সিংহের নন্দনে অবহেলিত রাস্তা সংস্কারের উদ্যোগ, এগিয়ে এলেন মেম্বার মিরাজ মাদবর

সমাজের খবর ডেস্ক

সিংহের নন্দনে অবহেলিত রাস্তা সংস্কারের উদ্যোগ, এগিয়ে এলেন মেম্বার মিরাজ মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের সিংহের নন্দন ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউপি সদস্য মিরাজ মাদবর। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষাকালে চলাচলে আরও দুর্ভোগ পোহাতে হয়। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

 

 

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রাস্তা সংস্কারের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিরাজ মাদবর। এরই অংশ হিসেবে উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থসহ প্রয়োজনীয় মাপজোক করা হয়েছে বলে জানান তিনি।
মিরাজ মাদবর বলেন, “রাস্তাটি দীর্ঘদিন রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতার কারণে সংশ্লিষ্টদের নজরে আসেনি। বর্তমানে রাস্তার নম্বর দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে রাস্তার মাপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে দ্রুত রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

 

 

তিনি আরও বলেন, “এর আগেও ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ে যোগাযোগ করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। এবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করার চেষ্টা করব।

 

 

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় তাদের চলাচলে নানা সমস্যা হচ্ছে। মেম্বার মিরাজ মাদবরের উদ্যোগে এবার রাস্তাটির সংস্কার হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে এলাকাবাসী স্বস্তি পাবেন বলে আশা করছেন তারা।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন