Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নাজিরপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা

সমাজের খবর ডেস্ক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রুবেল হোসেন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আয়োজিত ক্যাম্পে এলাকার নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসকের পরামর্শ নেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

 

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসহায়দের পাশে দাঁড়ানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে চিকিৎসাসেবা দেন ডা. জাকিয়া ফারহানা, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, ফ্যাকো সার্জন ও গ্লুকোমা বিশেষজ্ঞ।

 

 

 

ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল মাহামুদ আমির, জামায়াতে ইসলামী নাজিরপুর ইউনিয়ন।

আয়োজকরা বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতা করার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

 

 

চিত্র তথ্য:
২৫ সেপ্টেম্বর, শুক্রবার নাজিরপুর, বাউফল, পটুয়াখালী
প্রতিনিধি: রুবেল হোসেন
01749510580

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন