Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব” বলা সেই ইউপি চেয়ারম্যান কে শোকজ করেছেন উপজেলা প্রশাসন

সমাজের খবর ডেস্ক

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

অস্ত্র বানান’ মার্ডার হলে আমি দেখব” বিতর্কত উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের ( ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লাকে (৫৫). কারণ দর্শানোর কারণ জন্য (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর (২২ সেপ্টেম্বর) সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দবির উদ্দিন. স্বাক্ষরিত একটি শোকজ চিঠি ওই কাছে পাঠানো হয়। এতে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ শে সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসন সূত্রে জানা যায়, শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২ নং যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে বলতে শোনা যায়, অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব, এ ধরনের উস্কানি মূলক কথা বলতে দেখা গেছে তাকে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি

 

 

 

হয়েছে। যা তানিয়া সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪ (৪) (খ) ধারা অনুযায়ী পরিষদ বা রাষ্ট্রের স্বার্থ বিরোধী কার্যকলাপ এবং অসৎ আচরণের শামিল। আইন অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে চিঠিতে তা জানতে চাওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে যদুনন্দী ইউনিয়নের উজিরপুর বাজারে নিজ সমর্থকদের উদ্দেশ্যে একটি মিটিংয়ে বক্তব্য দেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্যের ১০ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

 

 

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যেকোনো কিছু করতে হলে আমাদের না জানিয়ে করলে তার দায়ভার আপনাদের। কিন্তু আমাদের নেতৃত্বে কিছু হলে- তাই ২/৪ টা মার্ডার হলে সেটা দায়ভার আমাদের। আপনারা একতাবদ্ধ থাকেন যার যার অস্ত্র বানাতে হবে, আমাদের হুকুম ২৪ ঘন্টা আপনাদের সঙ্গে থাকবে।
তিনি আরোও বলেন, উজিরপুর যদি অন্তত দশ মিনিট ঠেকিয়ে রাখতে পারেন, তবে পাশের ২০ টি গ্রাম থেকে যত লোক লাগে আমি পাঠাবো। এদিকে, বক্তব্যটির বিষয়ে অবস্থান জানতে গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার আগে নোটিশ পাওয়ার বিষয় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

 

 

 

সাংবাদিকদের তিনি জানান, ভিডিওতে তার বক্তব্য যেভাবে উপস্থাপিত হয়েছে তা সঠিক নয়। সেটি মূলত আইন-শৃঙ্খলা বিষয়ক একটি সভা ছিল এবং বোয়ালমারী ময়েনদিয়া বাজারের সঙ্গে চলমান বিরোধ মিটিংয়ে স্থানীয়দের শান্ত থাকার জন্যই এই বক্তব্য দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দী ও বোয়ালমারী পরমেশ্বদী ইউনিয়নের সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরত চলছে। বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের বাসিন্দা। প্রায় ২২ বছর পরবাসে থাকার পর ২০২০ সালে দেশে ফেরেন এবং ২০২১ সালের নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যানের নির্বাচন হন। তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা চলমান রয়েছে।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন