মুন্সীগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জু শেখ ফারুককে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আড়িয়ল ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নতি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তারা একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রত্যাশা করছেন। এ ক্ষেত্রে মঞ্জু শেখ ফারুককে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন আড়িয়ল ইউনিয়ন বাসিন্দারা ।
মঞ্জু শেখ ফারুক বলেন, জনগণ যদি তাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নবাসীর পাশে থাকার চেষ্টা করবেন। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে নির্বাচনকে ঘিরে আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে মঞ্জু শেখ ফারুকের গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কে কেন্দ্র করে নির্বাচনী মাঠে নতুন করে সরব আলোচনা তৈরি হয়েছে।