Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সালথায় ঘরে ছাদে সোলার প্যানেল স্থাপন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সমাজের খবর ডেস্ক

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি) ফরিদপুর:

ফরিদপুরের সালথায় পল্লী বিদ্যুতের উদ্যোগে ঘরে ছাদে সোলার প্যানেল স্থাপন ও সার্ভিস প্রোভাইডার তালিকা ভুক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সকল ১০ টায় উপজেলা হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

 

এতে সালথা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান. উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ মেহেদী, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বার, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিভাগদী কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক একাডেমী সুপারভাইজার ইরা গোস্বামী।

 

 

 

উক্ত সভায় ছাদে সোলার সিস্টেম স্থাপন, সার্ভিস প্রোভাইডার তালিকা ভুক্তকরণ এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ শে ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করতে হবে। ২৮ শে ফেব্রুয়ারি ২০৩০ সাল পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ হাজার টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে বলে সভায় জানানো হয়।

 

 

এসময় বক্তব্য বলেন, ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো পাশাপাশি জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ও জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট সার্ভিস প্রভাইডার ও বিভিন্ন পর্যায়ের অংশীজন উপস্থিত ছিলেন

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন