টঙ্গিবাড়ী প্রতিনিধি :
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জনাব রেজওয়ানা চৌধুরী। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৪১তম ব্যাচের একজন কর্মকর্তা।
সম্প্রতি তিনি টঙ্গিবাড়ী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার পাশাপাশি সরকারি বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
রেজওয়ানা চৌধুরীর যোগদানে টঙ্গিবাড়ী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়রা তাকে স্বাগত জানিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের মাধ্যমে টঙ্গিবাড়ীর ভূমি সেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।