Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ১০৫ বছর বয়সে মোঃ সোনামিয়া মোল্লার মৃত্যু

সমাজের খবর ডেস্ক

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর উপজেলার ওরফি ইউনিয়নের তুদবাটি গ্রামের প্রবীণ বাসিন্দা মোঃ সোনামিয়া মোল্লা (১০৫) মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

 

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ জীবনে মোঃ সোনামিয়া মোল্লা পরিবারের একজন প্রবীণ অভিভাবক হিসেবে সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

মৃত্যুকালে তিনি দুই ছেলে—মোঃ দুলু মোল্লা ও মোঃ টিপু সুলতান এবং চার মেয়ে—বেবি, মুকুল, লিপি ও পলিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ সোনামিয়া মোল্লা লেখকের আব্বার বড় মামা। তাঁর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন