মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আবু বাক্কার মল্লিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-২ ও যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আসগর রিপন মল্লিক, সভাপতি, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাইরুল বারী রনি মল্লিক, সদস্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ সময় আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলোয়াড়দের উৎসাহ দিতে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।