Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামের আলকরা ইউপির চেয়ারম্যান প্রার্থী আমিরুল আলম খাঁনের পক্ষে নাগরিক সমাজের মতবিনিময়

সমাজের খবর ডেস্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি ::
চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিরুল আলম খাঁনের পক্ষে মতবিনিময় করেছে নাগরিক সমাজ। আজ ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফেনী শহরের এসএসকে রোডে অবস্থিত একটি চাইনিজ রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার নাছির আহমেদ। সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসরাফিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবদুল মমিন, ভাজনকরা আবদুর রউপ মজুমদার,

 

 

 

ধোপাখিলার ফয়েজ উদ্দিন সোহাগ, আরিফুর রহমান খন্দকার, মাহবুব মোর্শেদ বাদল, জাফর আহমেদ, মিজান মোল্লা, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, আবদুল্লাহ জাবেদ, দক্ষিণ আলকরার মোস্তাক আহমেদ মিলন, হুমায়ন কবির, কুলাশারের শহিদুল ইসলাম, আহসান উল্লাহ, আবদুল হক, গোলাম মহিউদ্দিন মিল্লাত, নারানকুরির মোহাম্মদ এয়াকুব, মনিরুল ইসলাম, জঙ্গলপুরের জামাল উদ্দিন খান, পদুয়ার মোঃ নাদিম, ঘিনাগাজীর মোস্তফা কামাল, কাইচ্ছুটির ছালেহ আহম্মেদ সোহেল, সোনাইছার আবদুল, আনোয়ার উল্লাহ ভুঁইয়া,

 

 

 

 

বাকগ্রামের লতিফ উল্লাহ, আকবর হোসেন, মোঃ সফিকুর রহমান, বান্দেরজলার কাজী আবির, বাকগ্রামের জাকির হোসেন, শিলরীর জাকির হোসেন সোহাগ, শরিয়ত উল্লাহ ফরায়েজী, রফিকুল ইসলাম রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

সভায় উপস্থিত সকলে বলেন, আমিরুল আলম খাঁন দীর্ঘদিন ধরে আলকরা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করছেন। অসহায় মানুষের সমস্যার সমাধানে অগ্রনী ভুমিকা পালন করছেন। আগামীতে ইউনিয়নের মানুষের সেবার জন্য আমরা তাকে চেয়ারম্যান হিসেবে চাই। আশা করছি, চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী, বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আলকরা ইউনিয়ন চেয়ারম্যান পদে আমিরুল আলম খাঁনকে সার্বিক সহযোগিতা করবেন।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন