Logo
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে দলিল লেখকদের দলিল প্রতি পাঁচ হাজার টাকা সম্মানীয় ভাতা সহ ৭ দফা দাবির মানববন্ধন অনুষ্ঠিত।

সমাজের খবর ডেস্ক

 

সঞ্জয় কুমার আদিতমারী উপজেলা লালমনিরহাট।

আমাদের কলম বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেকে নামবে, লালমনিরহাটে জেলা কেন্দ্রীয় দলিল লেখক নেতা।
১৯ সেপ্টেম্বর,২০২৬
লালমনিরহাট জেলার লালমনিরহাট দলিল লেখক সমিতির শাখার –৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তারা বলেন লালমনিরহাটে দলিল লেখকদের দলিল প্রতি পাঁচ হাজার টাকা সম্মানীয় ভাতা সহ -৭ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আরো বলেছেন ।

 

 

 

দলিল লেখকদের কলম একবার বন্ধ হলে দেশের রাজস্ব আয় অর্ধেক হয়ে যাবে এবং রাজস্ব আদায় বন্ধ হলে সরকারি কর্মচারীরা পর্যন্ত বেতন পাবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আবু বকর সিদ্দিক। তিনি আরও প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের জমিজমা সংক্রান্ত প্রয়োজনে দলিল লেখকরা না থাকলে মানুষ কার কাছে যাবে।

 

আজকে রোজ ​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রেলওয়ে মুক্তমঞ্চে দলিল লেখক সমিতির ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শুরুর আগে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

 

এ ​দাবি বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন এবং
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. আবু বকর সিদ্দিক বলেন, “আমাদের ৫১৯ গ্রামের দলিল লেখক ভাই ও সাধারণ মানুষগুলো আজ আমাদের সামনে রয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবির কোনো ফলাফল আমরা আনতে পারিনি।

​তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে নেওয়া না হলে আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের বিভাগীয় সমাবেশের পর কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য লেখকদের কলম সহ বৃহত্তর ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

 

 

এ ​৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় লালমনিরহাটে আয়োজিত এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার পাঁচটি উপজেলার (সদর, হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ ও আদিতমারী) দলিল লেখক সমিতির শত শত সদস্য ও পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​সদর দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—​মো. হামিদুর রহমান — যুগ্ম মহাসচিব, বাংলাদেশ দলিল লেখক সমিতি ও সাধারণ সম্পাদক, জেলা দলিল লেখক সমিতি। ​মো. মোজাম্মেল হক — সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ দলিল লেখক সমিতি ও জেলা দলিল লেখক সমিতি।
​আব্দুল কাদের — সিনিয়র সহ-সভাপতি, জেলা দলিল লেখক সমিতি। ​আশরাফুল আলম — সহ-সভাপতি, জেলা দলিল লেখক সমিতি।

 

 

​এটিএম মুসা শামীম — সহ-সভাপতি, জেলা দলিল লেখক সমিতি ও সভাপতি, কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতি। ​আবুল কাশেম — যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা দলিল লেখক সমিতি ও সভাপতি, হাতীবান্ধা উপজেলা দলিল লেখক সমিতি।

​সমাবেশটি সুচারুভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম লিখন। এ ৭ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মো. হোসাইন হাওলাদার 01883726829 আড়িয়ল বাজার, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ। hosenjurnalisthosen2345@gmail.com

প্রিন্ট করুন